
স্বামী নেই। একমাত্র ছেলে রয়েছে, সে-ও থাকে আলাদা। নুন আনতে পান্তা ফুরায়। আয়-রোজগার বলতে দিনমজুরি ও ইঁদুরের গর্ত থেকে সংগ্রহ করা ধান। এই ধান বিক্রির টাকা দিয়ে চলে বছরের প্রায় ৫ থেকে ৬ মাস।
আটান্ন বছর বয়সী আয়মনা বেওয়া রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া গ্রামের বাসিন্দা। প্রতি বছর আমন ধান কাটা শেষ হলেও নেমে পড়েন ইঁদুরের গর্ত থেকে ধান কুড়াতে। সাপ-পোকামাকড়ের ভয় না পেয়েই ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করেন।
উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধান কাটছেন কৃষকেরা। কাটা ধান শুকানো হচ্ছে রোদে।
ধানসহ খড় শুকিয়ে গেলে জমি থেকে সেই ধান নেওয়া হচ্ছে ঘরে। আয়মনা বেওয়ার কাজ এখন শুরু, আর আয়মনার বসে থাকার সময় নেই। আগামী ছয় মাসের খোরাক গুছিয়ে তুলতে হবে ঘরে। আর সেই খোরাক তুলতে হবে ইঁদুরের গর্ত থেকেই। খুন্তি কোদাল, চালন, বস্তা নিয়ে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছেন এ মাঠ থেকে ও-মাঠে। খুঁজে ফিরছেন ইঁদুরের গর্ত।
দরিদ্র আয়মনা বেওয়া বলেন, স্বামী নেই। ছেলেও আলাদা। নিজে কাজ করি, নিজে খাই। প্রতিদিন সকালে মানুষের বাড়িতে কাজে যাই। আর আমন ধানের মৌসুম এলে কাজ শেষ করে বিকেলে মাঠে গিয়ে ইঁদুরের গর্ত খুঁজি। গর্ত থেকে রাত পর্যন্ত ধান কুড়াতে থাকি। ইঁদুরের গর্ত থেকে কুড়ানো ধানে আমার বছরের অর্ধেক পার হয়ে যায়। এ ছাড়াও এ ধান দিয়েই শীতের পিঠাও খাওয়া হয়। আর বছরের বাকি অর্ধেক দিনমজুর কাজ করেই চলে একার সংসার।
ইঁদুরের গর্তে সাপ পোকা-মাকড়ের ভয় পায় কি-না জানতে চাইলে আয়মনা বেওয়া জানান, পেটের খিদেই সব ভয় উড়ে যায় তার।
দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া গ্রামের কৃষক রেন্টু মিয়া বলেন, ধান কাটার পর মাটিতে পড়া থাকা ধান অনেকেই সংগ্রহ করেন। ইঁদুরের গর্ত থেকেও সংগ্রহ করেন। এতে আমরা বাধা দিই না।
দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী বলেন, খেতে এভাবে ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করা ঝুঁকিপূর্ণ কাজ। তবুও অনেকে পেটের তাগিদে এ কাজ করে থাকেন।
লাবনী বলেন, ইঁদুরের গর্তে সাপ ও বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সতর্ক ও নিরাপদ না থাকলে বিপদ হতে পারে।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৫ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৫ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৬ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৬ ঘণ্টা আগে