
প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার রাত ৮টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই মশাল মিছিল বের করেন তাঁরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তালাইমারী গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে একজন শিক্ষকও মিছিলে অংশ নিতে দেখা গেছে।
শিক্ষার্থীরা জানান, তাঁদের যে তিন দফা দাবি তা যৌক্তিক। সেই যৌক্তিক দাবির জন্য তাঁরা অনেক দিন ধরেই আন্দোলন করছেন। দাবি না মানায় সব প্রকৌশলী শিক্ষার্থী লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেন। সেখানে তাঁদের ওপর পুলিশ হামলা করে আহত করেন। তাঁরা পুলিশের এই হামলার বিচার দাবি করেন।
শিক্ষার্থীরা তাঁদের মূল দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলো হলো—নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না, বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে; ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চান, তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করতে হবে; দশম গ্রেডে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের সবাইকে উন্মুক্ত করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি লিখতে পারবেন না।

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে দুই পক্ষের নেতারা দাবি করেছেন।
৩ মিনিট আগে
রাজশাহীর বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. শিমুল (২৮) নামে এক যুবক নিহতের ঘটনায় ইসলাম আলী (৩০) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর একটি দল...
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৪ জনের মৃত্যু হলো। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পেছনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে