রাজশাহীর পুঠিয়ার ছাত্রলীগ নেতা মাজেদুর রহমান নয়নকে (২৮) হত্যাচেষ্টার মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে বেলপুকুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গত রোববার রাতে বেলপুকুর বাজারে ছাত্রলীগ নেতা মাজেদুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। তাঁকে হাতুড়িপেটার পাশাপাশি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ নিয়ে যুবলীগ নেতা সুমনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন মাজেদুর। এ মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের শনাক্ত করার কাজ চলছে।
মাজেদুর ও সুমনের বাড়ি পুঠিয়ার মোল্লাজামিরা গ্রামে। সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। সম্প্রতি এক নারীর সঙ্গে সুমনের অশ্লীল ভিডিও ফাঁস হয়। পরে ওই নারী মামলা করলেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। যুবলীগ থেকেও তাঁকে বহিষ্কার করা হয়নি। সুমনের বাবা বদিউজ্জামান বদি বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। ছাত্রলীগ নেতা মাজেদুর রহমান ভোটে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ছিল। রোববার রাতে ফেসবুকে করা এক মন্তব্যের জেরে সুমনের নেতৃত্বে মাজেদুরের ওপর হামলা করা হয়।

কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২১ মিনিট আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁকে ও তাঁর রিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে ওই রিকশাচালককে মারধর শুরু করেন।
১ ঘণ্টা আগে