Ajker Patrika

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও রাবার বুলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও রাবার বুলেট উদ্ধার
উদ্ধার করা অস্ত্র। ছবি: সংগৃহীত

রাজশাহীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও ছয়টি রাবার বুলেট উদ্ধার করেছে র‌্যাব। বুধবার রাত ৯টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন মধ্যপাড়া পদ্মা নদীর ধারে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা উদ্ধার হওয়া অস্ত্র ও রাবার বুলেটের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। ফলে এই ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাবের ধারণা, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসব অস্ত্র সংগ্রহ করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উদ্ধার করা ওয়ান শুটারগান ও রাবার বুলেট চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত