
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) হিট প্রকল্পের আওতায় ‘প্রতিযোগিতামূলক প্রজেক্ট প্রস্তাবনা তৈরির কৌশল’ শীর্ষক কর্মশালা হয়েছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে হিট প্রকল্প। এটি আমাদের শিক্ষকদের বৈশ্বিক পরিমণ্ডলে প্রতিযোগিতার সুযোগ তৈরি করবে।’
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা।
কর্মশালায় হিট প্রকল্পের কাঠামো, গবেষণা প্রস্তাবনা প্রস্তুতির কৌশল, অনুদান প্রাপ্তির নিয়মাবলি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশগ্রহণ করেন এবং প্রশ্নোত্তর পর্বে প্রকল্পের সুফল ও প্রয়োগ বিষয়ে মতামত জানান।

এলএনজি টার্মিনালের সমস্যার কারণে নোয়াখালীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে জেলার প্রায় ২৯ হাজার ৩৫০ জন গ্রাহক ও ৭টি সিএনজি স্টেশন গ্যাস-সংকটে পড়েছে। গ্রাহকেরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তবে কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
২ মিনিট আগে
ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ চলে যাওয়া এখন আর কয়েক ঘণ্টার সমস্যা নয়। অনেক সময় ২৪ ঘণ্টায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে ফটোকপি, প্রিন্ট, স্ক্যান, ছবি তোলা, অনলাইনে আবেদন ও বিভিন্ন ডিজিটাল সেবার কাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকলে দোকান খোলা রেখেও কার্যত কোনো কাজ করা সম্ভব হচ্ছে না।
৮ মিনিট আগে
পাবনায় এক থেকে দুই ঘণ্টা পরপর লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের ক্ষোভের মুখে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকায় এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়। বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
১২ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে রোপা আমন চাষের সময় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে ভাটিরটেকের বয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে