রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাংশা উপজেলার মৈশালা গ্রামের অসিথের ছেলে স্বাধীন (১৭) এবং কালুখালী উপজেলার ঘিকমলা এলাকার আরিফ (২৫)। এ ঘটনায় দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে একজনের নাম শওন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে পাংশা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, পাংশার দিক থেকে দুটি মোটরসাইকেলে চারজন কালুখালীর দিকে আসছিলেন। পথে বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। সে সময় পেছনে থাকা মোটরসাইকেলটিও ধাক্কা লেগে পড়ে যায়। পরে অজ্ঞাত একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
ওসি হেলাল উদ্দিন বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, মোটরসাইকেল দুটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এরপরও তদন্ত করছে পুলিশ। সেই সঙ্গে চাপা দেওয়া গাড়ি ও চালককে ধরারও চেষ্টা অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৪ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতাল পক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১২ মিনিট আগে
সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল এ হামলার ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১ ঘণ্টা আগে