Ajker Patrika

কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

পিরোজপুরের কাউখালীতে স্বপন দেবনাথ (৪৬) নামের এক টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্বপন দেবনাথ উপজেলা সদরের কাপুরিয়াপট্টি এলাকার শ্রুতি টেইলার্সের মালিক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কাউখালীতে ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকায় একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় স্বপনের ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাউখালী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বিভিন্ন বিষয় নিয়ে স্বপনের সঙ্গে তাঁর স্ত্রীর বিরোধ চলছিল। দোকানের কাজে মনোযোগ না দিয়ে মোবাইল ফোনে গেম খেলায় বেশি সময় দেওয়া নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হতো। ঘটনার আগে তাঁর স্ত্রী মোবাইল ফোনটি নিয়ে গেছেন।

এ বিষয়ে তাঁর স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত