পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাই মার্কেটে বড় আকারের মেলো মেলো প্রজাতির শামুকের দেখা মিলেছে। এক একটি শামুকের ওজন এক থেকে দেড় কেজি।
গতকাল শনিবার সন্ধ্যায় বেল্লাল ভাইয়ের ফ্রাই মার্কেট নামে একটি দোকানে এসব শামুক দেখা যায়। শামুকগুলো এক নজর দেখতে ভিড় জমান পর্যটকেরা। এ সময় কয়েকজন পর্যটক এসব শামুক ১ হাজার টাকা কেজি হিসেবে খাওয়ার জন্য ক্রয় করেন।
ফিশ ফ্রাই মার্কেটের দোকানি বেল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার বিকেলে মৎস্য বন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬০০ টাকা কেজি হিসেবে এগুলো ক্রয় করে নিয়ে আসেন। এগুলো আগে কখনো বিক্রি করিনি’
জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি আজকের পত্রিকাকে বলেন, ‘এটার বৈজ্ঞানিক নাম মেলো মেলো। সাধারণ নাম বেইলার শেল। এটি খুব বড় ভোজ্য সামুদ্রিক শামুক। বিভিন্ন দেশের খাবারের তালিকায় এটা বেশ প্রসিদ্ধ। এটা সামুদ্রিক প্রজাতির হলেও সচরাচর কম পাওয়া যায়। এ প্রজাতির শামুক ভারত ও মিয়ানমারে পাওয়া যায়। বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে কিছু পাওয়া গেলেও আমাদের এ অঞ্চলে এগুলো একদমই কম।’
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘এসব শামুক সাধারণত এই উপকূলীয় এলাকায় দেখা মেলে না। এসব শামুক গভীর সমুদ্রে বিচরণ করে।’

শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক তৈরি, শিক্ষার্থীদের প্রযুক্তি ও ব্যবসার ক্ষেত্রে দক্ষ করে তোলাসহ নানা লক্ষ্য নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয়েছে আইটি বিজনেস ইনকিউবেটর।
২৯ মিনিট আগে
পাহাড়ি জনপদে ন্যূনতম সুযোগ-সুবিধা পেয়েও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা ধীরে ধীরে দেশের মূলধারায় যুক্ত হচ্ছেন। মেধা, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নিজেদের অবস্থান তৈরি করছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
চার কক্ষবিশিষ্ট পাকা বাড়ি, তিন বিঘা ফসলি জমি আর যাতায়াতের জন্য রয়েছে মোটরসাইকেল—স্পষ্টতই সচ্ছল এক পরিবারের চিত্র। অথচ সরকারি কাগজে পরিবারটি ‘অসহায় ও দরিদ্র’। নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদে (ইউপি) দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে এমনই অনিয়মের তথ্য মিলেছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত কয়েক মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি বলে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১ ঘণ্টা আগে