
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে স্থানীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি।
গত ২২ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হলেও গতকাল রোববার বিষয়টি জানাজানি হয়।
চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু ও সদস্যসচিব স্নেহাংশ সরকার কুট্টিকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তাই নুরের সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে জনসংযোগ ও সাংগঠনিক সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট আসনে থানা, উপজেলা বা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিষয়টি অবহিত করার জন্য বলা হয়েছে।
বিষয়টি স্বীকার করে জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশ সরকার কুট্টি আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা পেয়েছি, ওই আসনের সংশ্লিষ্ট নেতা কর্মীদের অবহিত করা হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে শক্ত অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন। এলাকার সন্তান হিসেবে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।
কিন্তু নুরুল হক নুরের বাড়ি ওই আসনে হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাসান মামুনের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বিএনপির সঙ্গে গণ অধিকারের জোট হলে মনোনয়ন বাগিয়ে নিতে পারেন তিনি।
স্থানীয়দের ধারণা, এ কারণেই গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সঙ্গে বিরোধ না জড়াতেই কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নেতা মো. হাসান মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সব এলাকায় কেন্দ্র থেকে জোটের নেতাদের সহযোগিতা করার জন্য বলা হয়েছে। মূলত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে জোটের নেতারা অভিযোগ (কমপ্লিন) করেছে তাদের অসহযোগিতা করা হচ্ছে। তাই তাদের সহযোগিতা করার জন্য এই নির্দেশনা।’

লক্ষ্মীপুরের কমলনগরে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার হাজিরহাট ইউনিয়নের কালা মসজিদসংলগ্ন নিমাই চক্রবর্তী ও ব্যবসায়ী মিল্লাত হোসেনের বাড়িতে ডাকাতি করা হয়। একই রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারের আক্তার এন্টারপ্রাইজ, চৌধুরী ট্রেডার্স ও নিউ
৬ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ময়মনসিংহ ইউনিট। আজ মঙ্গলবার উপজেলার ধুরাইল ইউনিয়নের গোরকপুর ও পাবিয়াজুরি এলাকায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়।
২৪ মিনিট আগে
চুয়াডাঙ্গা সদর উপজেলায় পাখিভ্যান ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফাহিম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মোছা. শিউলিসহ চারজন আহত হয়েছেন।
২৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলায় ট্রাকের ধাক্কায় হাবিবা আক্তার (১৮) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় হাবিবার মা শাহিনা বেগমসহ (৩৫) আরও ১১ নারী-শিশু আহত হয়েছেন। আহতদের অবস্থাও বেশ আশঙ্কাজনক।
৩১ মিনিট আগে