
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দেয়াল ধসে রাফি (২২) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে পানি সরবরাহের কাজ করার সময় দেয়াল ধসে তিনি মারা যান।
রাফি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জব্বার খানের ছেলে।
জানা গেছে, সকালে পবিপ্রবিতে পানির লাইনের (প্লাম্বিং) কাজ করার সময় দেয়াল ধসে নির্মাণশ্রমিক রাফি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, রাফিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান দেওয়ান মো. রাজিব জানান, দেয়ালটি অরক্ষিত ছিল। দেয়ালে ব্যবহৃত নির্মাণসামগ্রীও যথেষ্ট দুর্বল হওয়ায় ওপর থেকে দেয়ালটি ধসে পড়ে।
জানতে চাইলে কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান আমির বিল্ডার্সের স্বত্বাধিকারী আমির হোসেনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। নিরাপত্তাসামগ্রী ছাড়া কাজ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমাদের প্রতিষ্ঠানের যেমন দায়ভার রয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগেরও দায়ভার রয়েছে।’
কাজের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা পবিপ্রবির প্রকৌশল বিভাগের কর্মকর্তা ইউনুছ শরীফের মোবাইল ফোনে কল করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।
দুমকী থানার উপপরিদর্শক (এসআই) সজিব বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় একজন নির্মাণশ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক জানান, ওই শ্রমিক আগেই মারা গেছেন। তাঁর লাশ থানায় নিয়ে আসা হয়েছে। মৃতের অভিভাবকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. ইখতিয়ারউদ্দিন বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা আবু জাফর রোড এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উত্তেজনা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
২১ মিনিট আগে
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্যশস্যের মজুত বাড়াতে ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। জেলার পাঁচটি উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নে হামের প্রাদুর্ভাবের পর এবার কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্থানীয় ফার্মেসিগুলোতে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দেওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
আরিফুলের সহকর্মী কনস্টেবল আব্দুল লতিফ জানান, বেতার শাখার দোতলার একটি কক্ষে তাঁরা থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আরিফুলকে তাঁর কক্ষের বিছানায় শুয়েছিলেন। আজ সকালে তাঁকে ওই কক্ষে দেখা যায়নি।
১ ঘণ্টা আগে