
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর লাঠি দিয়ে হামলা করা এক যুবকের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তিনি পটুয়াখালী জেলার কুয়াকাটার ছাত্রলীগ কর্মী বলে জানান, কুয়াকাটা পৌর ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি মো. মজিবুর রহমান।
কুয়াকাটা পৌর ছাত্রলীগ ও স্থানীয়রা জানান, ওই যুবকের নাম মো. রুবেল খান। তিনি কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। রুবেল খান কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য মো. নুরু খানের ছেলে। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের পর এমন ছবি ভাইরাল হয় ফেসবুকে। তাঁর ছবি ভাইরালের পরপরই নিজ এলাকার সাধারণ মানুষ ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি মো. মজিবুর রহমান বলেন, ‘রুবেল কুয়াকাটা ছাত্রলীগ কর্মী তবে পৌর ছাত্রলীগের সদস্য নন। রুবেল এক বছর আগে ঢাকায় যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এলাকাতেও পড়াশোনা করতেন না। তবে এলাকায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল।’
এই সভাপতি আরও বলেন, ‘আমরা আন্দোলনকে আন্দোলন দিয়ে মোকাবিলা করব। কিন্তু তার এইরকম কাজ ছাত্রলীগ প্রশ্রয় দেয় না। আমি তাঁর এই কাজের নিন্দা জানাই।’
এ বিষয়ে জানতে ছাত্রলীগ কর্মী রুবেলকে কল করলে তিনি রিসিভ করেননি।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৫ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৬ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৬ ঘণ্টা আগে