
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীতে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরের পর ফেসবুক লাইভে এসে জেলা ছাত্রলীগের সদস্য ও পৌর ছাত্রলীগ নেতা আমিনুর রহমান সিফাত খান শহরের ব্যামাগার মোড় এলাকার বেশি কিছু বাড়িতে এসব খাবার বিতরণ করেন।
এ সংশ্লিষ্ট বেশ কিছু ভিডিও ক্লিপ ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে।
ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, বিতরণ করা প্রতিটি খাবার প্যাকেটে লেখা ছিল, বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী পৌর শাখার পক্ষ থেকে শিশু শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ। সৌজন্যে, আমিনুর রহমান সিফাত খান, সাবেক সহসম্পাদক ও সদস্য বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা।
ভিডিওতে সিফাত খান খাবার তুলে দেওয়ার সময় শেখ রাসেল ও শেখ হাসিনার জন্য দোয়া করতে বলছেন।
এদিকে দীর্ঘদিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এসে সিফাত খানের এই দলীয় কর্মসূচিকে ঘিরে শহরে আলোচনার সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে ছাত্রলীগ নেতাদের এটাই কোনো প্রকাশ্যে অনুষ্ঠান; যা ফেসবুক লাইভে প্রচার করা হয়েছে। ৫ আগস্টের পর দায়ের করা বেশ কয়েকটি মামলার অন্যতম আসামি আমিনুর রহমান সিফাত খান।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ গত আওয়ামী লীগ সরকারের সময় সিফাত খান শিক্ষার্থী ও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা–নির্যাতন করেছে। সে বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি। এরপরও কীভাবে সে প্রকাশ্যে দলীয় কর্মসূচির পালন করে তা ভাবার বিষয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।’
এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১০ মাসে বিষপান, গলায় ফাঁসসহ বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করে অন্তত ২৫৪ জন চিকিৎসা নিয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন আরও ৩১ জন।
৫ মিনিট আগে
রাজধানীর কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরকাজের
১৮ মিনিট আগে
নিহত ইউসুফ আলী শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। গত ৩ আগস্ট ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার চার আসাম
২২ মিনিট আগে
স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
২৮ মিনিট আগে