
পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে দক্ষিণ মুসুল্লীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালে খালার বাড়ি বেড়াতে যাওয়ার জন্য মাহিনসহ তার নানা-নানি মহাসড়কে গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি (ঢাকা মেট্রো-ব-১৫-৬৪৩৫) বাসকে তাঁরা থামানোর সংকেত দেন। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহিনকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়ে গেছে। ৪০ শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালটিতে ১৫৭ শিশু ভর্তি রয়েছে। শয্যাসংকটে একই বিছানায় একাধিক শিশু ও তাদের মায়েদের থাকতে হচ্ছে, অনেকে থাকছেন মেঝেতে। জনবলসংকটে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে অবস্থিত পাঁচটি দোকান দীর্ঘ সময় ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নিয়ন্ত্রণে রয়েছে। নজরুল হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ওই দোকানগুলোর নিয়ন্ত্রণ নিজেদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আসছিল।
৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষার খাতায় স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের নাম ও রোল নম্বরবিহীন ‘কোডিং পদ্ধতি’ চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই ব্যবস্থায় খাতা মূল্যায়নের সময় পরীক্ষকের কাছে পরীক্ষার্থীর পরিচয় গোপন থাকবে।
৯ মিনিট আগে
সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অসহায় পরিবারগুলোর বসবাসের নিরাপত্তা নিশ্চিত করতেও এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।
২৬ মিনিট আগে