পটুয়াখালীর বাউফলে একটি খাল থেকে মো. রাকিব মৃধা (২৫) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
রাকিব আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে। তিনি মিলঘর এলাকায় ঢাকাগামী ‘মুন পরিবহন’ ও ‘চেয়ারম্যান পরিবহন’-এর টিকিট কাউন্টার পরিচালনা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, রাকিবকে গতকাল রোববার বিকেলেও এলাকায় দেখা গেছে। তবে রাতে তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সকালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান পাননি। তবে বিষয়টি থানায় জানানো হয়নি। পরে বিকেলে স্থানীয়রা খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয় এবং পরিচয় নিশ্চিত করা হয়।
এ বিষয়ে বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর জানান, লাশ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রেলওয়ের বিভাগীয় ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
৬ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলাম সিকদারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও দ্রুত বিচারের দাবিতে আন্দোলন হয়েছে।
৯ মিনিট আগে
গত ২ জানুয়ারি রাতে অভিযুক্ত ওই শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে নেন। পরে মারধরের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয়। এর আগেও ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করা হয়।
২৩ মিনিট আগে
পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাতনামা ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগে