
পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকসির বিলের অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করা হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এই অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। অভিযানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ডিকসির বিলে অবৈধভাবে সোঁতি বাঁধ দিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে মাছ শিকার করছিলেন কয়েকজন অসাধু মাছশিকারি। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করা হয়।
এ ব্যাপারে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকসির বিলে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করা হয়েছে।
ইউএনও বলেন, ‘অবৈধ সোঁতি বাঁধের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধ সোঁতি বাঁধ দিয়ে মাছ শিকার করতে দেওয়া হবে না।’

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আকাশ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৯ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে