
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ‘বীর নিবাস’ পাচ্ছে ১০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার তিনটি ইউনিয়নে এরই মধ্যে এসব ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে সরকার পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উপজেলার অসচ্ছল ১০ বীর মুক্তিযোদ্ধাকে সরকারি পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার মণ্ডতোষ ইউনিয়নে পাঁচটি, অষ্টমনীষা ইউনিয়নে তিনটি ও পাড় ভাঙ্গুড়া ইউনিয়নে দুটিসহ মোট ১০টি ঘর নির্মাণের কাজ চলছে।
উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলার তিনটি ইউনিয়নে ১০টি বীর নিবাস নির্মাণের কাজ চলছে। প্রতিটি ঘরের আয়তন ৭৩২ বর্গফুট। প্রতিটি একতলা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। সরকার দেশের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের কথা ভেবে তাঁদের জন্য পাকা ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। এ উপজেলার ১০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য পাকা ঘর নির্মাণের কাজ চলছে। কাজের গুণমান ঠিক রাখতে তদারক করা হচ্ছে।’

বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৮ মিনিট আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৩৬ মিনিট আগে
কোরবানির ঈদকে সামনে রেখে বাগেরহাটের পশুর হাটগুলোতে শেষ মুহূর্তে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বড় গরুর দাম কম পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন খামারিরা। জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী হাটে গভীর রাত পর্যন্ত পশু বেচাকেনা চলছে।
৩৮ মিনিট আগে