
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর সুবর্ণচরে ঘুরতে এসে স্থানীয়দের হাতে দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক হয়েছেন।
আজ রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশে দেওয়া হয়।
আটক দুজন হলেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. ইসমাঈল (১৭) এবং একই ব্লকের জাফর আহমেদের মেয়ে নুমিনা খাতুন (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাঈল ও নুমিনা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান।
পরে এলাকা থেকে চলে যাওয়ার জন্য একটি বাস কাউন্টার থেকে টিকিট কাটতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
১৬ আগস্ট সকালে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা সাগর উপকূলে অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজ কাটার কাজ করছিলেন আলাউদ্দিন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত জাহাজের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
৮ মিনিট আগে
নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে বেলাব বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে বেলাব থানা-পুলিশ।
১৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ঋণের চাপ সহ্য করতে না পেরে হনুফা বেগম (৪৫) নামের তিন সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। আজ রোববার (২৩ আগস্ট) সকালে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে...
২২ মিনিট আগে