
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া এলাকায় টোল আদায়ের সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় সামির হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে করালিয়া চৌধুরী প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির হোসেন জেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভা টোল আদায় বিটের দায়িত্বে থাকা ফারুক তাঁর ভাগনে সামিরকে দিয়ে বিটের টাকা সংগ্রহ করান। রাত পৌনে তিনটার দিকে একটি কাভার্ড ভ্যান বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী প্লাজার সামনে পৌঁছালে টোলের টাকা নেওয়ার জন্য সেটিকে থামানোর চেষ্টা করে সামির।
এ সময় গাড়িটি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে সামির ও তাঁর সঙ্গে আরও কয়েকজন দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাওয়া করে চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে গতিরোধ করে। ওই সময় সামির অটোরিকশা থেকে নেমে কাভার্ড ভ্যানকে হাতের ইশারায় থামতে বললে কাভার্ড ভ্যানের চালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে মারা যান সামির।
ঘটনার বর্ণনা দিয়ে চেয়ারম্যান বাড়ির বাসিন্দা আহনাফ ছিদ্দিক (১৯) বলেন, ‘রাত তিনটায় হঠাৎই রাস্তায় বড় কোনো গাড়ি পার হওয়ার আওয়াজ পেলাম, সঙ্গে হাউমাউ চিৎকার, চমকে গেলাম। জানালা খুলে দেখি কয়েকটা ছেলে রাস্তায় ছোটাছুটি আর আহাজারি করছে, রাস্তার মাঝখানে একটা ছেলের ছিন্নভিন্ন নিথর দেহ পড়ে আছে। বাসা থেকে বের হয়ে দেখি, ছেলেটার শরীরের একপাশ দিয়ে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
২০ মিনিট আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৩০ মিনিট আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৩৮ মিনিট আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৪১ মিনিট আগে