
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নববধূকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি আনোয়ার হোসেন রিয়াদ (২৮) ও জালাল উদ্দিন মিস্টারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন রিয়াদ উপজেলার মুছাপুর ইউনিয়নের একরামুল হকের ছেলে এবং জালাল উদ্দিন মিস্টার একই এলাকার আলা উদ্দিনের ছেলে।
সূত্রে জানা যায়, অভিযোগের পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মুছাপুর ইউনিয়নের সোনাগাজী সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক থাকা অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ জুন মুছাপুর রেগুলেটর এলাকায় ঘুরতে যান ওই নবদম্পতি। এ সময় জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল ছুরি দেখিয়ে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে নবদম্পতিকে আটক করেন। পরে স্বামীকে মারধর করে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে নববধূকে বন বিভাগের বাগানে নিয়ে যান এবং জাহাঙ্গীর ও রিয়াদ তাঁকে ধর্ষণ করেন। ওই সময় গৃহবধূর স্বামীকে পাহারা দেয় জালাল। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় গত রোববার দুপুরে তিনজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নববধূর স্বামী।

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে আসিয়া খাতুন (৭০) নামের এক নারী আহত হয়েছেন। নগরীর কুবা মসজিদ সংলগ্ন একটি বস্তিতে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
১২ মিনিট আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা হামলা ও হত্যার হুমকির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়ামসংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের
১৫ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ড বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা চেয়ারম্যানের কাছে চার হাজারের বেশি কার্ড ফেরত দিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আবারও রোগী ও চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতে এক রোগীর মৃত্যুর ঘটনায় দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা ও পরে হাতাহাতি হয়। এর জেরে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা আজ রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন।
১ ঘণ্টা আগে