
নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে বিবি মরিয়ম ওহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওহি ও ছহি ওই গ্রামের কুয়েতপ্রবাসী বেলাল হোসেনের মেয়ে। ওহি দক্ষিণ জয়নগর ওয়াজেদিয়া মাদ্রাসার চতুর্থ ও ছহি ধর্মপুর দারুল কোরআন রহমানিয়া মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম মাসুদ। তিনি জানান, দুই বোন ওহি ও ছহি সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য ঘরের পাশের পুকুরে অজু করতে যায়। কিছু সময় পার হলেও তারা আর ঘরে ফিরে আসেনি। পরে তাদের চাচা সরোয়ার পুকুরঘাটে গিয়ে সেখানে তাদের দুজনের জুতা দেখতে পায়। বিষয়টি তিনি তাদের ঘরে জানানোর পর সবাই পুকুরের পানিতে তাদের খোঁজখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে এবং পরে দাগনভূঞা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৫ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে