
নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের ৩২টি ঘর পুড়ে গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার কাশীরামপুর বেলপুকুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রম্মতর এলাকায় এ ঘটনা ঘটে। এতে নগদ ২ লাখ টাকা পুড়ে যাওয়াসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ওসমান আলীর ছেলে সেকেন্দার আলীর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও পাশের রংপুরের তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩২টি ঘর ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, ধান-চাল, নগদ অর্থসহ সব ধরনের মালামাল পুড়ে যায়। দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে।
মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল কাদের টিটু বলেন, ‘আমার চারটি ঘর পুড়েছে। ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও একটি গরু আগুনে পুড়ে যায়। এ ছাড়া স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
সাইদুল ইসলাম নামের একজন বলেন, ‘আমার দুটি ঘর পুড়েছে। সব মিলিয়ে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
আগুন নিয়ন্ত্রণে কাজ করা তারাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রহমত হোসেন বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ এনে উদ্ধারকাজ করি। তবে জনগণের ভিড়ে কিছুটা বাধার সম্মুখীন হয়েছি। এ ছাড়া রাস্তা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের একটি ইউনিট ও সৈয়দপুরের একটি ইউনিট কাজ করে। অগ্নিকাণ্ডে শোয়ার ঘর, গোয়ালঘরসহ গরু-ছাগল, হাঁস-মুরগি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে জানাতে পারব।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, ‘আগুনের ভয়াবহতায় ১৩টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে