Ajker Patrika

সৈয়দপুরে নিষিদ্ধ গাছে ঝুলছিল তরুণের মরদেহ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৫: ৪৩
সৈয়দপুরে নিষিদ্ধ গাছে ঝুলছিল তরুণের মরদেহ
ইয়াসিন। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয় ডালিয়া ক্যানেলের সেলফির মোড় নামক স্থান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

ইয়াসিন আলী উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া এলাকার মিনারুল হকের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লেখিত স্থানে নিষিদ্ধ আকাশমণি গাছের ডালে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইয়াসিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি ফইম উদ্দিন জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত