নীলফামারীর জলঢাকায় ইজিবাইকের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের চার যাত্রী। আজ বুধবার সকালে উপজেলার ডালিয়া সড়কে বালাগ্রাম ইউনিয়নের মন্থেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ইজিবাইকের যাত্রী আব্দুস ছালাম (৬৫) ও চালক রনি ইসলাম (৩৫)। আব্দুস ছালামের বাড়ি উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চৈতন্যের ঘাট গ্রামে। চালক রনি ইসলাম জলঢাকা পৌরসভার কাজীরহাট গ্রামের হালিমুর রহমানের ছেলে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গোলমুন্ডা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে উপজেলার জলঢাকা শহরের দিকে যাচ্ছিল। এ সময় ঘনকুয়াশা থাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী আব্দুস ছালাম ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইজিবাইকের চালক রনি ইসলাম ও যাত্রী আব্দুল গফফারকে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রনি ইসলামের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ইরফান আলী বলেন, আব্দুস ছালামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তিনজনকে।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত ইজিবাইক ও ট্রাক জব্দ এবং ট্রাকের চালক কারিমুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত আব্দুস ছালামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রনি ইসলামের লাশ রংপুর থেকে আসার পর হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২৪ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে