
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামের ৫২ বছর বয়সী খায়রুল বাসার। ১৯৯৩ সালে এসএসসি ও ১৯৯৫ সালে এইচএসসি পাশ করেন তিনি। তবে ইচ্ছা থাকলেও পারিবারিক সমস্যার কারণে আর পড়াশোনা করতে পারেননি। একটি এনজিওতে চাকরি নিয়ে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। দুই মেয়ে ও এক ছেলের জনক তিনি। তার বড় মেয়ে স্নাতক ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। তবে ইচ্ছায় চলতি বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন খায়রুল বাসার। এতে তাঁর আত্মীয়-স্বজনসহ সবাই খুশি।
এ বিষয়ে খায়রুল বাসার বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল ডিগ্রি পাস করা, আমার কর্ম প্রতিষ্ঠান সে সুযোগ করে দিয়েছে। আমার পরিবারের লোকজন আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে। আমার স্ত্রী আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন, সাহস দিয়েছে, আমার সন্তানের আমাকে উৎসাহ দিয়েছে। আমিও চেষ্টা করেছি, তাই আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘অনেকে প্রশ্ন করেছ আপনার মেয়ে ও আপনি একেই ক্লাসে পড়াশোনা করছেন, এতে আপনার খারাপ লাগে না? আমি তাদের বলেছি পড়াশোনার কোন বয়স নেই। যে কেউ যেকোনো সময় পড়াশোনা করতে পারে। আমি সবাইকে উৎসাহ দিতে চাই। যদি আপনার মনে পড়াশোনা ইচ্ছা থাকে তাহলে আজই শুরু করে দিন পড়াশোনা। আমি ডিগ্রি পাস করায় আমার পরিবার আত্মীয়-স্বজন খুবই খুশি।’

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১৫ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩৪ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
১ ঘণ্টা আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা-কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
১ ঘণ্টা আগে