নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ২ হাজার হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে বলে জানা গেছে।
এ সময় ঝড়ে বাড়িঘর বিধ্বস্তের খবর পাওয়া গেছে। গাছপালা উপড়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
আজ শনিবার উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ফসলের ক্ষতি নিরূপণে কাজ চলছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ করে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়।
স্থানীয় কৃষকেরা জানান, উপজেলায় কাঁচা-পাকা অবস্থায় থাকা বোরো ধান জমিতে পড়ে নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে ধানের শীষ ভেঙে পড়ায় কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। বিশেষ করে, উপজেলার লেংগুরা, চেংনী, গোড়াগাঁও, চৈতানগর, খারনৈ, বিশ্বনাথপুর, সেনপাড়া, বামনগাঁও, বাউশাম, উত্তর রানিগাও, গোবিন্দপুর, সুন্দরীঘাট, রামপুরসহ প্রায় ২৩টি গ্রামের তিন হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঝড়ের কারণে কয়েকটি কাঁচাঘর ও টিনের চাল উড়ে গিয়ে ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
উপজেলার খারনৈ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, ‘আমরা ধানগুলো কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। গত রাতের ৩০ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেছে।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় ২ হাজার হেক্টর বোরো ধানের ক্ষতি হয়েছে। ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ে কাজ করছে উপজেলা কৃষি অফিসের লোকজন। খুব দ্রুত ক্ষতির তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
২ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৪ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৪ ঘণ্টা আগে