
নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জেলার কেন্দুয়া ও পূর্বধলা উপজেলায় মিছিলের প্রস্তুতি ও ঝটিকা মিছিলের অভিযোগে আজ শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
পুলিশ জানায়, কেন্দুয়া উপজেলায় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়। ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কেন্দুয়া ও নেত্রকোনা সদর উপজেলার সীমান্তবর্তী ইটখলা সংলগ্ন কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কের পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রাকিব রায়হান (৪২), রবিন মিয়া (২৭), বিপ্লব হাসান (২৭), বাবু মিয়া (২৯) ও মাহমুদুল হাসান (২০)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
অন্যদিকে পূর্বধলা উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে শ্যামগঞ্জ-জারিয়া সড়কে কয়েকজন ব্যক্তি মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা মোটরসাইকেলযোগে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র ও পূর্বধলা থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে আটক করে। পরবর্তী তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর থেকে আরও একজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সদস্য মারুফ হোসেন মুন্নাসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন।
পুলিশের অভিযোগ, জননিরাপত্তা বিঘ্নিত করা, যানবাহন ও সম্পত্তির ক্ষতিসাধন এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই ঝটিকা মিছিলের আয়োজন করা হয়েছিল।
এ ঘটনায় পূর্বধলা থানার এসআই মোহাম্মদ তাইজুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার ছয় যুবকের কাছ থেকে ১৭ লাখ টাকা নেওয়ার অভিযোগে পলাশ আলীকে গ্রেপ্তার করেছে পিবিআই। ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পর শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
দেশে ব্যাপক পরিমাণ সারের মজুত রয়েছে। বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। দেশে সারের কোনো সংকট নেই। যারা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
১০ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে কলা ব্যবসায়ী আব্দুল মজিদকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর জামাই মোজাম্মেলের বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
১৫ মিনিট আগে
আট বছর আগে সৌদি আরবে গিয়ে একবারও দেশে আসেননি রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিন মাঝি (৪৬)। ১৪ আগস্ট ফেরার কথা ছিল তাঁর। করেছিলেন মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনাও। এর আগেই রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণটাই হারালেন তিনি...
৩২ মিনিট আগে