দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রথমবারের মতো নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩১ ব্যাটালিয়ন।
পুশইনকৃতদের মধ্যে ২২ জন নারী, ১ জন শিশু এবং ৯ জন পুরুষ রয়েছেন। এর বাইরে বাংলাদেশ সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশ আরও একজনকে আটক করেছে।
৩১ বিজিবির সহকারী পরিচালক আব্দুল আউয়াল জানান, বিজয়পুর বিওপির ১১৪৮/৬ এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে জগৎকুড়া এলাকায় ওই ৩২ জনকে পুশইন করে ভারতীয় বাহিনী। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আব্দুল আউয়াল আরও জানান, আটক ব্যক্তিদের বিজয়পুর জেলা পরিষদ ডাকবাংলোতে নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বাংলাদেশের টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবির কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৪ ঘণ্টা আগে