নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নের হাশেমপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় মহরম আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মরহুম মোহর আলীর ছেলে। তিনি কাফুরিয়া বাজারে চটপটি বিক্রি করতেন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা আড়াইটায় রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷ এর আগে সকাল ৯টায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, ভোরে নিজ বাড়িতে হঠাৎ মহরম আলীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তাঁরা দেখতে পান, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মহরম আলীর মৃত্যু হয়।
মহরম আলীর প্রতিবেশী ও ভাতিজি সুফিয়া বেগম জানান, মহরম আলী বাড়িতে একাই থাকতেন। পারিবারিক কলহের কারণে তাঁর স্ত্রী-সন্তানেরা তাঁর কাছে থাকতেন না। সকালে বাড়ির ভেতর থেকে গোঙানির আওয়াজ শুনে ছুটে দিয়ে দেখেন, তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মহরম আলীর মাথা ও মুখমণ্ডল রক্তাক্ত ছিল। মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন...
২০ মিনিট আগে
জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লরি রাত সাড়ে ৯টার দিকে বাঘাবাড়ি ডিপো থেকে তেল নিয়ে মেসার্স ধুনট ফিলিং স্টেশনে আসে। এ খবর পেয়ে মুহূর্তের মধ্যে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে চালকেরা ফিলিং স্টেশনে জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা...
২৬ মিনিট আগে
ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। চট্টগ্রামের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ। কিছু কিছু স্টেশন কেবল ডিজেল বিক্রি করছে। খুব কম স্টেশনই পেট্রল ও অকটেন বিক্রি করছে।
২ ঘণ্টা আগে
কুয়াকাটা সমুদ্রসৈকতে মোটরসাইকেলের অবাধ চলাচলের কারণে নিরাপত্তা ও স্বস্তি নষ্ট হচ্ছে পর্যটকদের। এই অবস্থায় ভবিষ্যতে এ এলাকার পর্যটন খাতে বড় ধরনের ধস নামতে পারে বলে মনে করছেন অনেকে। তাই ‘নামমাত্র’ অভিযান নয়, বরং স্থায়ীভাবে সৈকতে মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ করতে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন...
২ ঘণ্টা আগে