
নরসিংদীর মনোহরদীতে রাসেল ভূইয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রাসেল ভূইয়া একই ইউনিয়নের বড়বাড়ির মৃত মাইন উদ্দিনের ছেলে। চালাকচর বাজারে মোবাইলের দোকান ছিল তাঁর।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বীর আহম্মদপুর গ্রামের মফিজ মহুরীর বাড়ির পাশে রাসেলের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে।
মৃতের স্ত্রী রোজিনা আক্তার জানান, সন্ধ্যায় তার মোবাইল মেরামত করে বাড়িতে দিয়ে যায় রাসেল। রাতে বাড়িতে ফিরতে দেরি করলে একাধিকবার তাঁর মোবাইল নম্বরে কল দিলেও রিসিভ করেননি। একপর্যায়ে কল কেটে দিচ্ছিলেন। রোজিনার ফোন নম্বর ব্লকও করে দেন। সকালে এলাকাবাসীর কাছে মফিজ মহুরির বাড়ির পাশে একটি মরদেহ পরে থাকার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ পড়ে দেখতে দেখেন।
রোজিনা বলেন, ‘মফিজ মহুরির মেয়ে লিটা ও জামাই মাছুম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। রাসেলের আগে ওদের সঙ্গে যোগাযোগ থাকলেও আমি মানা করায় যোগাযোগ রাখেনি। কি কারণে আমার স্বামীকে হত্যা করা হয়েছে আমি জানি না। আমাদের সাতে কারও কোনো শত্রুতাও নেই। আমি স্বামী হত্যার বিচার চাই।’
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার বলেন, ধারণা করা হচ্ছে কেউ মেরে লাশ ঘরের পেছনে ফেলে রেখে গেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে