
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘শেখ রাসেলের এই জন্মদিনে দাঁড়িয়ে দাবি করছি নারায়ণগঞ্জের ত্বকী হত্যার বিচার করা হোক। এটা অত্যন্ত আলোচিত হত্যাকাণ্ড। এই শহরে এমন অনেক হত্যাকাণ্ড হয়েছে। আমরা সব হত্যার বিচার চাই। শেখ রাসেলকে আমরা আলোকিত করে রাখতে চাই। ইতিহাসের পাতায় তাদের স্থান হবে সর্বোচ্চ স্থান। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন।’
আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চারুকলা ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ রাসেলের ৫৯ তম জন্মদিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
মেয়র আইভী শেখ রাসেলের নামে পার্ক নির্মাণ প্রসঙ্গে বলেন, আমরা শেখ রাসেলকে স্মরণে রাখার জন্য পার্কের নামকরণ করেছি শেখ রাসেল। আমরা এই পার্ক করেছি ড্যাবের নকশা অনুযায়ী। নারায়ণগঞ্জ খেলাঘর মামলা করেছিল এখানে যেন পার্ক করা হয়। আমি রেলওয়েকে অনুরোধ করব আপনারা আসেন এবং পার্কটা দেখেন। আমরা রাসেলের জন্মদিনে দাঁড়িয়ে রেলমন্ত্রীকে অনুরোধ করছি আপনি শেখ রাসেল পার্কটি অনুমতি দিয়ে দেন। কারণ বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে এই পার্কটির অনুমোদন দেওয়া হয়েছে। আমি জানি না কি কারণে অনুমতি দিচ্ছেন না। আপনারা আমাদের এখানে এসে কথা বলেন, আমাদের পার্কটি দেখেন। তারপরে আপনাদের সিদ্ধান্তের কথা জানান।
আইভী সকল হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেন, শেখ রাসেল ও তার পরিবারকে যারা হত্যা করেছে আমরা তাদের প্রতি ঘৃণা জানাই। আমরা চাই না খুনিদের হাতে রাসেলের মতো আর কোনো বাচ্চা হত্যার শিকার হোক। নারায়ণগঞ্জ শহরে যত হত্যাকাণ্ড হয়েছে আমরা সেই হত্যার প্রতিবাদ জানাচ্ছি। শেখ রাসেল হত্যার যেমন বিচার হয়েছে, ঠিক তেমনি নারায়ণগঞ্জসহ সারা দেশে যত হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যার বিচার যেন মাননীয় প্রধানমন্ত্রী করেন। এই কারণে তার কাছে বিচার চাই, কারণ তিনি মানবতার মা। তার কাছে সবাই বিচার পায় বলেই আমরা তার কাছে দ্বারস্থ হই। তার কাছে আমাদের অনেক বেশি দাবি।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, কাউন্সিলর শাওন অংকন। এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত প্রমুখ।
আলোচনা সভা শেষে শিশুদের মাঝে চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন আইভী।

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি হলেও এ দাবিকে কেন্দ্র করে কিছু মহল ‘মব’ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ৪ এপ্রিল ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে এবি পার্টির এক নারীনেত্রীর বক্তব্যকে তিনি ‘অরুচিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আজ সোমবার স্বল্পসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকে দাঁড়িয়ে
২ ঘণ্টা আগে
সৌদি আরবের মদিনা শহরে বুলডোজারের চাকায় আহত হয়ে এক প্রবাসী মারা গেছেন। তাঁর নাম আহমদ হোসেন (৫৮)। গতকাল রোববার রাত ২টার দিকে (সৌদি আরবের সময়) মদিনা শহরের চানাইয়া নামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অসামঞ্জস্যপূর্ণ ও অতিরিক্ত ফি আদায় করা হলে সেটা গ্রহণযোগ্য হবে না। যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের টাকায় শিক্ষকদের বেতন হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন অযাচিত কিছু চাপিয়ে না দেওয়া হয়, সে বিষয়ে কাজ চলছে।’
২ ঘণ্টা আগে