
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নারী কাউন্সিলরকে লাঞ্ছিতের ঘটনায় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুজ্জোহাকে বরখাস্ত করা হয়েছে। গত ৭ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
আজ রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদ করা সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে শারীরিকভাবে আঘাত করার ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযুক্ত কাউন্সিলরকে বরখাস্ত হওয়ার বিষয়টি আমাদের তরফ থেকে অবগত করা হয়েছে।’
এর আগে গত ৫ মার্চ নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুজ্জোহা ও তার অনুসারীদের বিরুদ্ধে। মূলত ওই ওয়ার্ডে টিসিবি পণ্য নিজেদের লোকদের মধ্যে বিতরণের প্রতিবাদ করায় এই ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগী বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে কাউন্সিলর সামসুজ্জোহা, তার ভাই জাহাঙ্গীর ও রিপনকে অভিযুক্ত করা হয়। তবে এর একদিন পর কাউন্সিলর সামসুজ্জোহা শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন দাবি করে পাল্টা অভিযোগ দেন ভুক্তভোগীর বিরুদ্ধে।
সানিয়া আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সামসুজ্জোহা গত বছরের ৯ জানুয়ারি ২ হাজার পরিবারের জন্য আসা টিসিবির পণ্য বিক্রি করে দেন। সেই কারণে ঘটনার দিন তার ওয়ার্ডে এক হাজার ৯০০ পরিবারের জন্য আসা টিসিবির পণ্য বিতরণের আগে গণনা করে দেখতে চাই। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে সামসুজ্জোহা। আমাকে গালাগালির পর চড়–থাপ্পড় মারে সে। আমার সচিব নাঈমকেও মারধর করে তার লোকজন।’
অপদিকে সামসুজ্জোহা বলেন ‘টিসিবির পণ্য গণনা করতে গেলে দেরি হবে এবং পণ্য নিতে আসা লোকজন হয়রানির শিকার হবে, এটা বলায় সে আমার সঙ্গে তর্ক করতে থাকে। সে উল্টো আমাকে মারধর করেছে।’

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৭ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
১০ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
১২ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১৬ মিনিট আগে