নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নদীতে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করা হয়।
আজ শনিবার আজকের পত্রিকাকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পাগলা নৌ পুলিশের উপপরিদর্শক ইয়ার আলী। তিনি বলেন, ‘এই লাশ উদ্ধারের পর আর কেউ নিখোঁজ নেই। পুড়ে যাওয়া জাহাজটি নদীতে ডুবিয়ে রাখা হয়েছে।’
গত বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী এমভি মনপুরা জাহাজে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। জাহাজে থাকা পাঁচজনের মধ্যে বাঁকের ও বাবুল মোল্লা নামে দুজন স্টাফ বেঁচে যান। আগুনে দগ্ধ হন কামাল নামে একজন। উদ্ধার করা দুইটি লাশের মধ্যে খোকন মিয়ার লাশ আগে উদ্ধার করা হলেও তার দেহ শনাক্ত করার মতো অবস্থা ছিল না।
শুক্রবার নতুন লাশ উদ্ধার হলে তার মুখ দেখে লাশটি ফখরুদ্দিনের বলে নিশ্চিত হয় তার পরিবার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে ফখরুউদ্দিনের লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়। অপর লাশটি খোকন মিয়ার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হলেও ডিএনএ পরীক্ষার পরে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।
এদিকে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বিকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড, বিস্ফোরক অধিদপ্তর ও মেঘনা ডিপোকে নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, কারও কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বরগুনার উপকূলজুড়ে বিভিন্ন জেলেপল্লিতে অভাব-অনটনের কালো ছায়া পড়েছে। জ্বালানি তেলের তীব্র সংকটে নদ-নদীতে ট্রলার নিয়ে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। ফলে আয়রোজগার বন্ধ তাঁদের।
৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে স্বাধীনতার মাস উপলক্ষে ১৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে এই বইমেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন চসিক মেয়র শাহাদাত হোসেন। বইমেলা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে
৯ মিনিট আগে
বাম্পার ফলনেও তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন আমতলীর চাষিরা। ক্রেতা সংকটে তাঁরা তরমুজ বিক্রি করতে পারছেন না। এতে শতকোটি টাকা লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।
১৯ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ২০২৪ সালে চাঁদপুরে ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন ঘটনায় করা তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে তাঁকে ভার্চুয়ালি হাজির দেখানো হয়। তিনটি মামলায় আসামি দীপু
৪০ মিনিট আগে