Ajker Patrika

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলার পর সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রবাসীদের সতর্ক থাকার এবং যেকোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কমপ্লেক্সের কার্যক্রম, শ্রমজীবী নারীদের আবাসন সুবিধা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন মন্ত্রী।

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, অনিয়ম ও প্রতারণার অভিযোগে ইতিমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

প্রতারণা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

অনেক ট্রাভেল এজেন্সি বিদেশে শ্রমিক পাঠানোর কার্যক্রম পরিচালনা করছে, যা তাদের কাজ নয় বলে মন্তব্য করেন আরিফুল হক চৌধুরী। এ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশে কর্মী পাঠানোর প্রতিটি স্তর অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে বলে জানান তিনি।

আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত