
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশের সব অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ করার পাশাপাশি চেতনানাশক অ্যানেসথেসিক ড্রাগস হ্যালোথেন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গত দুই দিন আগে ঢাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ হ্যালোথন ড্রাগস বিক্রি করলে, কোনো হাসপাতালে ব্যবহার করলে এবং কোনো চিকিৎসক এর সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত মুজিব কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় চিকিৎসাসেবার মান উন্নত করার প্রচেষ্টা চলছে। এটি বাস্তবায়ন হলে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোয় রোগীদের চাপ অনেক কমে আসবে।
ডা. সামন্ত লাল বলেন, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোয় এনসিডি (নন–কমিউনিক্যাল ডিজিজ) কর্নারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় এনসিডি কর্নারের মাধ্যমে রোগীদের রক্ত চাপ, ডায়বেটিস ও ক্যানসার নির্ণয়ের পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থা করা হবে।
এই সেবা চালু করা গেলে দেশের বড় বড় হাসপাতালগুলোয় আর রোগীদের যেতে হবে না। স্থানীয়ভাবেই তারা জটিল রোগসহ সব ধরনের রোগের আধুনিক চিকিৎসাসেবা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক প্রমুখ।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৬ ঘণ্টা আগে