নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে মৃতদের আত্মীয়স্বজনদের ডিএনএর নমুনা সংগ্রহ তৃতীয় দিনের মতো শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে পুনরায় এ কাজ শুরু হয়। মরদেহ শনাক্তে বাবা-মা উভয়েরই নমুনা নেওয়া হচ্ছে। বাবা-মায়ের অনুপস্থিতিতে নেওয়া হচ্ছে ভাই–বোনের ডিএনএর নমুনা।
সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডের তৃতীয় দিনে সিআইডির ফরেনসিক ল্যাবের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করছি। মরদেহগুলো খুব বেশি পুড়ে যাওয়ায় শুধু হাড় ও দাঁতের নমুনা নিতে পেরেছি। টিস্যু থেকে নমুনা নিতে পারলে ফলাফল আসতে কম সময় লাগত। কিন্তু সেটা পারা যায়নি। সে জন্যেই ২১ দিনের কথা বলা হচ্ছে। সময় বেশিও লাগতে পারে। আজকেও এখানে আমাদের কার্যক্রম চলবে।'
সিআইডির ফরেনসিক বিভাগের ডিএনএ পরীক্ষক দীপঙ্কর দত্ত জানান, `দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ৪৩ মরদেহের বিপরীতে ৬২ জন দাবিদারদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ৫২টি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৮টি মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে...
১৫ মিনিট আগে
সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৬ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৬ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে