নড়াইলে অসহযোগ আন্দোলনে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারীসহ কমপক্ষে ২০ জন। আন্দোলনকারীরা পুলিশের পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়।
আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দফায় দফায় আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সঙ্গে এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধ দুজন হলেন—আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আল নাহিয়ান প্রিন্স (৩৫)। তিনি প্রিন্স পৌরসভার আলাদাতপুর এলাকার আবু বক্কার মোল্যার ছেলে। অপর গুলিবিদ্ধ গোলাম রসুল খান (৭০) সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকশী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক। রসুল খান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্বাস খানের বড় ভাই।
জানা যায়, রোববার সকাল থেকে নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার মাদ্রাসা ও মালিবাগ এলাকায় হাজার হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জমায়েত হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা শহর সংলগ্ন শেখ রাসেল সেতু হয়ে শহরে প্রবেশের চেষ্টা চালান। পুলিশ আন্দোলনকারীদের ঠেকাতে সেতুর পূর্ব পার্শ্বে গিয়ে অবস্থান নেয়।
এরপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও ছাত্র আন্দোলনকারীদের দিকে এগিয়ে যায়। বেঁধে যায় ত্রিমুখী সংঘর্ষ। পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস নিক্ষেপ ও শটগান দিয়ে গুলি ছুড়তে থাকে। ত্রিমুখী সংঘর্ষ চলাকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল নাহিয়ান প্রিন্স গুলিবিদ্ধ হন।
এ ছাড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল (২৫), রুপালী বেগম (৫০), সৌরভ রায় (৩৩), মাহমুদুল হাসানসহ (৩৪) কমপক্ষে ১৯ জন আহত হন। পরে দুপুরে মাদ্রাসা বাজার এলাকায় পুলিশের একটি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ৩ পুলিশকে অবরুদ্ধ করে রাখা হয়।
এ খবর পেয়ে শেখ রাসেল সেতুর পূর্ব পাশে অবস্থানরত পুলিশ সদস্যরা মাদ্রাসা এলাকায় গিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও শটগানের গুলি ছুড়তে থাকে।
বাড়িতে অবস্থান করা কৃষক গোলাম রসুল খান গুলিবিদ্ধ হন। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তবে তাঁরা কোথায় চিকিৎসা নিয়েছেন কিংবা ভর্তি হয়েছেন তা জানা যায়নি। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ রিয়াজ মাহমুদ মিশাম জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে জামায়াত-শিবিরের লোকজন হামলা চালালে প্রিন্স গুলিবিদ্ধ হন।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘ছাত্র আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণের জন্য পুলিশ ১৫০ রাউন্ড শটগানের গুলি ও ৬০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয়। আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। আন্দোলনকারীদের ইটের আঘাতে আমাদের ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।’

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এখন হুমকির মুখে। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধ বালু উত্তোলন ও চর কেটে নেওয়ায় নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঝুঁকিতে পড়ছে শতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় বালু লুট চলছে।
১০ মিনিট আগে
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে...
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় অবস্থিত আহসান কম্পোজিট কারখানায় বার্ষিক ছুটির বকেয়া টাকার দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার সকালে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর চালান। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
২ ঘণ্টা আগে