
নওগাঁর রাণীনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। এ সময় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন হেলালের অবৈধ ইটভাটাসহ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে দুই ইটভাটা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও আব্দুল্লাহ বিন জিয়া।
মো. মনিরুজ্জামান বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রাণীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চকমনু ও চকাদিন এলাকায় লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের মেসার্স রাহিদ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানাসহ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া উপজেলার চকাদিন এলাকায় আবু বক্কর সিদ্দিকের মেসার্স রিফাত ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে