
বর্ষার স্নিগ্ধতায় নতুন রূপ পেয়েছে নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহার। হাজার বছরের পুরোনো এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনে এখন সবুজের সমারোহ, আর তার গায়ে লেগেছে রঙিন ফুলের ছোঁয়া। বর্ষার মেঘলা আকাশ, টানা বৃষ্টির ফোঁটা আর বাতাসে প্রশান্তির ছোঁয়ায় এ প্রাচীন স্থাপনা হয়ে উঠেছে আরও মোহময়, আরও জীবন্ত।

পাহাড়পুর বৌদ্ধবিহার ১৯৮৫ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। বর্ষার শুরু থেকেই বিহারজুড়ে যেন নতুন এক প্রাণের স্পর্শ লেগেছে। লাল, হলুদ, কমলা, বেগুনি ও সাদা রঙের ফুলে ঢেকে গেছে পুরো চত্বর। তার সঙ্গে আলপনায় সাজানো পথ, পাতালতা দিয়ে তৈরি পশুপাখির প্রতিকৃতি আর পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিটি কোণ।
প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসছেন পাহাড়পুরে। কেউ ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধনের স্মৃতি ধরে রাখছেন মোবাইল ফোনের ফ্রেমে, কেউ হারিয়ে যাচ্ছেন প্রাচীন সভ্যতার নিদর্শনে খোদাই করা নিখুঁত শিল্পকর্মে।

রাজশাহী থেকে আসা এক পর্যটক ডা. দীপিকা দীপা বলেন, ‘ফুলে ফুলে ভরে গেছে চারদিক। আমরা অনেক ছবি তুলেছি। এখানকার পরিবেশে একধরনের প্রশান্তি আছে, যা শহরের কোলাহলে মেলে না। সব মিলে খুব ভালো লাগছে।’
জয়পুরহাট থেকে আসা এক দর্শনার্থী বলেন, ‘এখানে মনে হয় যেন ইতিহাস আর প্রকৃতি একসঙ্গে হাত ধরেছে। এমন পরিবেশে মন ভালো হয়ে যায়। অন্যরকম একটা শান্তি অনুভব করি। তা ছাড়া এখন পর্যন্ত যতগুলো জায়গায় ভ্রমণ করেছি, পাহাড়পুর বৌদ্ধবিহারের আয়তন আমার চোখে সবচেয়ে বড়।’

পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টডিয়ান ফজলুল করিম আরজু বলেন, ‘এখানে যাঁরা আসেন, তাঁরা শুধু প্রাচীন স্থাপনা দেখেই যান না। ফুলপ্রেমীদের জন্য বর্ষা ও শীতে নানা রকম ফুল রয়েছে। কারুশিল্পপ্রেমী বা পশুপাখি দেখতে আগ্রহীদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পাখিদের জন্য গাছে ঝোলানো হয়েছে মাটির হাঁড়ি। ফলে দর্শনার্থীরা একসঙ্গে হেরিটেজ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের অভিজ্ঞতা নিতে পারেন।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৯ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১০ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৩ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২২ মিনিট আগে