
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও তা অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে; বিশেষ করে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এসব বিধিনিষেধ ভাঙতে দেখা যায়।
নগর ঘুরে দেখা যায়, নতুন বছর ২০২৬ শুরু হতে তখনো ঘড়ির কাঁটায় কিছু সময় বাকি। রাত ১২টা বাজার আগেই পৌষের রাতের নীরবতা ভেঙে উৎসবের শব্দে মুখর হয়ে ওঠে নগরী। আতশবাজির আলোয় ঢাকার নিকষ আকাশ ঝলমলে হয়ে ওঠে। বিকট শব্দের সঙ্গে চারদিকে আতশ ছিটকে পড়ে, আর অনেক ফানুস দম ফুরিয়ে গাছের ডালে আর বাসার ছাদে আছড়ে পড়ে।
নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে এবারও শব্দ ও বায়ুদূষণের বিষয়টি উপেক্ষিত হয়েছে। আতশবাজির বিকট শব্দে দুর্ভোগে পড়েছে হাসপাতালের মুমূর্ষু রোগী, বাসাবাড়িতে থাকা বয়োবৃদ্ধ ও শিশুরা। শব্দদূষণ থেকে রক্ষা পেতে অনেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ কয়েকটি নির্দেশনা জারি করে।
ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।
এ ছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে