ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশালের ৮ কিলোমিটার সড়কে প্রায় অর্ধ শতাধিক মরা গাছে মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। ঝুঁকি থাকা সত্ত্বেও এগুলো সরাতে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ উপজেলাবাসীরা।
জানা গেছে, ময়মনসিংহের ত্রিশালে গাছের ডাল কাটা ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা কয়েক প্রজাতির অর্ধ শতাধিক গাছ। গাছগুলো মরা অবস্থায় বহুদিন সড়কের ওপর দাঁড়িয়ে থাকতে থাকতে ভঙ্গুর হয়ে পড়েছে। কোনোটিতে ঘুণ ধরেছে, আবার কোনোটিতে কাঠপোকা বাসা বেঁধেছে। মরা কয়েকটি গাছ সড়কে হেলে পড়েছে। যেকোনো সময় এগুলো চলাচলকারী যানবাহন ও পথচারীর ওপর ভেঙে পড়তে পারে বলে শঙ্কিত এলাকাবাসী।
স্থানীয় কয়েকজন বলেন, এই গাছগুলোর নিচ দিয়ে যখন চলাচল করেন, তখন গাছের দিকে তাকালে ভয়ে আঁতকে ওঠেন। মনে হয় এই বুঝি গায়ের ওপর পড়ল। এই গাছগুলো এমনিতে মরে নাই। এই গাছগুলো থেকে দিনের পর দিন ডাল কাটা হয়েছে। গৃহপালিত পশুর খাবার হিসেবে এবং লাকড়ি সংগ্রহের কাজে এই গাছগুলোর ডাল কাটতে কাটতে একেবারে পাতাশূন্য করা হয়। এমন চলতে চলতে একসময় গাছগুলো মরে যায়। এ ছাড়া কিছু গাছ রোগাক্রান্ত হয়েও মারা গেছে। ঝড়-বৃষ্টিতে মাঝেমধ্যেই মরা গাছের ডাল ভেঙে পড়ে। এ অবস্থায় পথচারী, যাত্রী ও যানবাহনের চালকেরা ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করছেন।
ওই সড়কের নিয়মিত রিকশাচালক দুলাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এই সড়কে হাজার হাজার মানুষ চলাচল করে। তাঁদের চলাচল নিরাপদ করতে এগুলো দ্রুত কেটে অপসারণ করা প্রয়োজন। কিন্তু এটি কে কাটবে তাই তো জানি না। সে জন্য গাছ কাটতে কাকে অনুরোধ করব, সেটাও বুঝে উঠতে পারি না।’
ত্রিশাল ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ আমিন আজকের পত্রিকাকে বলেন, সড়কের পাশে বেশ কিছু মরা গাছ ঝুঁকিপূর্ণভাবে রয়েছে। এগুলো দ্রুত না সরালে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গাছগুলোর বিষয়ে অবগত আছি। বন বিভাগের অনুমতি সাপেক্ষে যত দ্রুত সম্ভব গাছগুলো কাটার ব্যবস্থা করব।’
ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মরা গাছগুলো এভাবে রাস্তার ওপর ঝুঁকে থাকা নিরাপদ নয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। খোঁজ নিয়ে মরা গাছগুলো দ্রুত সরানোর ব্যবস্থা করা হবে।

গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১৫ মিনিট আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৪০ মিনিট আগে
‘পারিবারিকভাবে বাবা-মা, নানা-নানির সম্মতিতেই আত্মীয়তার মধ্যে বিয়ে হয়েছে। আইন সম্পর্কে জানতাম, তারপরও পারিবারিক সিদ্ধান্তে বিয়েটি করেছি। বয়স পূর্ণ হলে সেটি রেজিস্ট্রি করা হবে।’ কথাগুলো বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক।
১ ঘণ্টা আগে