
নেত্রকোনার মোহনগঞ্জে শসা তুলতে বাধা দেওয়ায় প্রতিবেশীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ সোমবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ৯ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
বাড়িতে হামলার শিকার রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল রোববার বিকেলে পাশের বাহাম গ্রামের ফারুক, রফিক, রাহুলসহ কয়েকজন আমাদের খেতের শসা অনুমতি ছাড়াই তুলে ব্যাগে করে নিয়ে যাচ্ছিল। বাধা দেওয়ায় আমার ভাতিজা আল ফারুককে পিটিয়ে জখম করে। আজ সকালে ফের তারা ৩০-৪০ জন দলবেঁধে বাড়িতে এসে হামলা চালায়। রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের আসবাব ভাঙচুর করে। দরজা–জানালা কুপিয়ে কেটে ফেলে। আলমারিতে থাকা দুই লাখ টাকাও নিয়ে যায়। এ সময় আরও সাতজনকে কুপিয়ে জখম করে।’
এ ঘটনায় রফিকুলের ভাতিজা আল ফারুক, সবুজ মিয়া, ফুলচানসহ ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।
রফিকুলের ভাই আ. আলীম বলেন, ‘কিছু না বলেই তারা আমাদের শসা নিয়ে যাচ্ছিল। বাধা দেওয়ায় আমার ছেলেকে ব্যাপক মারধর শুরু করে। সকালে দলবেঁধে এসে বাড়িতে হামলা চালায়। ঘরের দরজা-জানালা, আসবাব, ফ্রিজ ও ট্রাক্টর মেশিনসহ হাতের কাছে যা পেয়েছে সবকিছু কুপিয়ে কেটে ফেলেছে। যারা বাধা দিয়েছে বা ফেরাতে গিয়েছে সবাইকে কুপিয়েছে। আমরা এর বিচার চাই।’
ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেনাবাহিনীর সদস্যরা হামলাকারী তিনজনকে আটকের খবর পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত করা যায়নি।
এ ঘটনার পর থেকে ফারুক, রফিক, রাহুলসহ তাঁদের পক্ষের লোকজন পলাতক আছে। এ জন্য তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে