
মালয়েশিয়ার পেনাং শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. শাহাজ্জল (২৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
মো. শাহাজ্জল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আফসার আলী মণ্ডলের ছেলে।
শাহাজ্জলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ফুপাতো ভাই রেজাউল করিম রেজা বলেন, অবিবাহিত শাহাজ্জল পাঁচ বছর আগে জীবিকার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি পেনাং শহরে একটি মেশিনারিজ কোম্পানিতে কাজ করতেন। গত ৩১ অক্টোবর স্ট্রোক করলে শাহাজ্জলকে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এতে তিনি কিছুটা সুস্থ অনুভব করায় বাসায় রেস্ট নেওয়ার পর তিন দিন আগে কাজে যোগ দেন।
গতকাল সোমবার কাজ করা অবস্থায় হঠাৎ অসুস্থ হলে কোম্পানি কর্তৃপক্ষ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু। বর্তমানে লাশ হাসপাতালের হিমঘরে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ দেশে আসবে। এদিকে শাহাজ্জলের মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই অকালমৃত্যু পরিবার কিছুতেই মেনে নিতে পারছে না।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে