
টিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামে এমন একটি কারখানার সন্ধান পাওয়া যায়। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
অভিযানে দেখা যায়, সেখানে শুধু ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে ম্যাঙ্গো জুসসহ অন্যান্য কোমল পানীয় তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান, গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ইনচার্জ মেজর শাদমানসহ গৌরীপুর থানার পুলিশ, গোয়েন্দা কর্মকর্তা ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তারা।

এ সময় আটক করা হয় অবৈধ এ কারখানার মালিক দুলাল উদ্দিন আহমেদকে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোমনা গ্রামের বাসিন্দা। দুলাল উদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে তিনি গৌরীপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিষাক্ত রাসায়নিক দিয়ে জুস ও পানীয় তৈরি করে আসছেন। গ্রামের বাজারগুলোই তাঁর প্রধান লক্ষ্যবস্তু। রোজা ও ঈদে ফ্রুট জুসের চাহিদা থাকে বেশি, তাই রোজার এক মাস আগে থেকে উৎপাদন বাড়িয়েছেন। হাজার হাজার বোতল জুস প্রতিদিন বাজারে সরবরাহ করেন।
বিএসটিআইয়ের ময়মনসিংহের মাঠ কর্মকর্তা শাওন কুমার ধর আবীর আজকের পত্রিকাকে জানান, কারখানাটি বিএসটিআইয়ের অনুমোদনের জন্য কোনো আবেদন করেনি। তারপরও তারা মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক দুলালকে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে কারখানাটি ময়মনসিংহ বিএসটিআইয়ের তত্ত্বাবধানে সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযান শেষে ইউএনও সাজ্জাদুল বলেন, এখানে সম্পূর্ণ বিষাক্ত কেমিক্যাল দিয়ে ফ্রুট জুস তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এসিল্যান্ড প্রথমে অভিযান চালান। জব্দ করা সহস্রাধিক জুসের বোতল, জুস উৎপাদনের কেমিক্যাল, রং বিনষ্ট ও অবৈধ কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১০ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১১ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৪ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৩ মিনিট আগে