
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে র্যাবের অভিযানে আটক ১৮ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একজনকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, আন্তবিভাগসহ বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।
র্যাব ১৪-এর উপ-অধিনায়ক রাশেদ রাহাদ জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বাইরের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। এতে রোগীরা প্রতারিত ও আর্থিক ক্ষতির মুখে পড়েন। আজ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিক খান শুষান আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সেবা নিতে আসা নেত্রকোনার মদন উপজেলার হালিমা বেগম বলেন, ‘গত সপ্তাহে আমার ভাইয়ের চিকিৎসার জন্য ভর্তি করার উদ্দেশ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসি। আসার পরেই দুইজন লোক টানাহেঁচড়া শুরু করে বাইরে নিয়ে ক্লিনিকে ভর্তি করতে। পরে কৌশলে তাদের কাছ থেকে রেহাই পাই।’
মমেক হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার শয্যার বিপরীতে সাড়ে তিন থেকে চার হাজার রোগী ভর্তি থাকে। যাদের বেশির ভাগ সেবা নিতে এসে বিভিন্ন সময় দালালদের খপ্পরে পড়ে। এই অভিযানের ফলে দালালদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে। কারণ, আমাদের পক্ষে বাইরে কী হচ্ছে না হচ্ছে সব সময় লক্ষ রাখা সম্ভব নয়।’
আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন একাধিকবার আটক হয়ে জেলহাজতে গেলেও ছাড়া পেয়ে আবারও একই কাজ করেন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানায় র্যাব।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৪ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৪ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৪ ঘণ্টা আগে