
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রাঘাতে মেহেদী হাসান সিয়াম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে জাঙ্গালিয়া বাজারে নিজ দোকানে যাচ্ছিলেন সিয়াম। পথে ঝড়ের কবলে পড়েন তিনি। ঝড়-বৃষ্টির সঙ্গে একপর্যায়ে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে মারা যান সিয়াম।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, বজ্রাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং অর্থের বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের একটি দল এ অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এতে নেতৃত্ব দেন।
৩১ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
৩৪ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
১ ঘণ্টা আগে