
অতিবৃষ্টিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এতে পরীক্ষার সংরক্ষিত খাতা নষ্টসহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নিচতলার ডাম্পিং স্টোরে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের জিনিসপত্র থাকলেও নির্দিষ্ট কেউ ডাম্পিং স্টোরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন না।
ডাম্পিং স্টোরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর এমনকি আবাসিক হলের জিনিসপত্রও রাখা ছিল। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, এক পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরেরই ৭ থেকে ৮ হাজার খাতা নষ্ট হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল হালিম বলেন, ‘এটি একটি আকস্মিক দুর্যোগ। এর জন্য কেউ প্রস্তুত ছিলেন না।’ বিপুলসংখ্যক পরীক্ষার খাতা নষ্ট হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চলমান সেমিস্টার পরীক্ষা অব্যাহত রাখা যাবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
ডাম্পিং স্টোরে রাখা শিক্ষক লাউঞ্জের জন্য আনা দুটি সোফা, দুটি ফটোকপি মেশিন, আবাসিক হলের ৫২টি খাট, প্রকৌশল দপ্তর ও পরিবহন পুলের কিছু পুরো সামগ্রী (নিলামে বিক্রির জন্য রাখা ছিল) পানিতে নষ্ট হয়েছে বলে সরেজমিনে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর বলেন, ‘দুর্যোগের পর সামগ্রিক বিষয়ে একটি কমিটি করা হয়েছে। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’

ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
৪ মিনিট আগে
বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে