মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় ময়মনসিংহের নান্দাইলে আট ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত প্যাডে সংগঠনের সকল কার্যক্রম ও স্ব-স্ব পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন—নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাছুম পারভেজ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন রহমান, নান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এসএম খাইরুল ইসলাম, শেরপর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায় সাইফ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু বাশার, বীর বেতাগৈর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ইমন আহমেদ, চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হুমায়ূন কবির ও খায়রুল ইসলাম মামুন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি-আদর্শ ভুলে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা এবং সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নান্দাইল উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম থেকে আটজনকে অব্যাহতি দেওয়া হলো।
এ ছাড়াও অব্যাহতি পাওয়া ৮ ছাত্রলীগ নেতাকে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৫ ঘণ্টা আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
৫ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
৫ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
৬ ঘণ্টা আগে