
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মাদক সেবন করায় চার শিক্ষার্থীর আসন স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন। আজ শনিবার এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
হল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার হলের অষ্টম তলার ৮৩১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় কয়েকজন শিক্ষার্থীকে আটক করে হল প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে আজ শনিবার হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ওই কক্ষের চারজন আবাসিক শিক্ষার্থীর আসন স্থায়ীভাবে বাতিল করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ ও হল অভ্যন্তরের সুষ্ঠু পরিবেশ নষ্টের অভিযোগ ও সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৮৩১ নম্বর কক্ষের চার শিক্ষার্থীর আবাসিক আসন স্থায়ীভাবে বাতিল করা হলো। এই শিক্ষার্থীদের আগামী ৭ দিনের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।
হলের শিক্ষার্থীদের দাবি, ‘প্রায় সময়েই এ কক্ষ থেকে মাদকের গন্ধ ছড়িয়ে পড়ত আশপাশের কক্ষে। এ ছাড়া সন্ধ্যার পর বঙ্গবন্ধু হলের বিভিন্ন কক্ষেও মাদক সেবন করা হয় বলে অভিযোগ একাধিক শিক্ষার্থীর। যদি হল প্রশাসন সহযোগিতা করে আমরাও সহযোগিতা করতে পারব।’
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আবাসিক হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়ম-শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও যদি হলের কক্ষে মাদক সেবনের ঘটনা পাওয়া যায়, তাহলে ওই কক্ষের সবার আসন স্থায়ীভাবে বাতিল করা হবে। সাধারণ শিক্ষার্থীদের এ বিষয়ে সজাগ থাকতে বলব।’ তবে, তিনি আসন বাতিল হওয়া চার শিক্ষার্থীর নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন।

ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
৪ মিনিট আগে
বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে