Ajker Patrika

গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে গেটের সামনে বিস্ফোরণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে গেটের সামনে বিস্ফোরণ
মুক্তার হোসেনের বাড়ির গেটে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেনের বাড়ির গেটে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তার হোসেন জানান, ভোরে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনে ঘর থেকে বের হয়ে বাড়ির গেটের সামনে আগুন জ্বলতে দেখেন তিনি। এ সময় গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে দুটি মোটরসাইকেল ও একটি হায়েস মাইক্রোবাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বাড়ির গেটে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

ঘটনার শব্দ শুনে কাছাকাছি থাকা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এ সময় বাড়ির গেটের সামনে থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায় পুলিশ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বলেন, ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়ির গেটে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে পড়ে থাকা আলামত জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত