Ajker Patrika

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮: ৪৫
শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে শ্রীনগরের হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বাস খাদে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের গভীর খাদে পড়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা আহত ১১ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ছাড়া দুর্ঘটনায় সামান্য আহত পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তবে নিহত বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে শ্রীনগরের হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বাস খাদে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে শ্রীনগরের হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বাস খাদে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

আহত ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গার জীবননগরের নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫) ও হাসিব (২২); দামুড়হুদার শাহিন আক্তার (৩২), সন্দীপন বসু (৪০) ও বোরহান উদ্দিন (৫৫); মেহেরপুরের মুজিবনগরের গিলবাড সরকার (৫৫) ও তরিকুল ইসলাম (৩৬); ঝিনাইদহের মহেশপুরের অনিফিন (১৭) ও তিশা (২৪); ঢাকার আফতাবনগরের ইকরাম (৪০) এবং মাগুরা সদর উপজেলার রায়হান (২১) ও হৃদয় (৩০)।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দ্রুতগতির বাসটি ওভারটেকিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস ও বাকিদের উদ্ধারে কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত